সিরাজগঞ্জের কাজিপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল দশটায় কাজিপুর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী রাসেল রানা ও মেজবাউল হক স্মৃতিচারণ করেন। এরপর পরিবর্তিত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে করণীয় বিষয়ে আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান, কাজিপুর থানা অফিসার ইনচার্জ নূরে আলম, যুব উন্নয়ন অফিসার জুলফিকার আলী, সহকারি অধ্যাপক আবদুল জলিল প্রমূখ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের সদস্য বৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
উল্লেখ যে, ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’। রাষ্ট্রীয়ভাবে এই দিনটি শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছর এই দিনে রংপুরে কোটাবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তাঁর স্মরণে এই তারিখটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
