মৌলভীবাজরের কমলগঞ্জ উপজেলা শমশেরনগর চা বাগানের ১৪ নং সেকশন লেক থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই ) সকাল ১০ টার দিকে শমশেরনগর চা বাগানের ১৪ নং সেকশন থেকে পানিতে ভাসমান অবস্থায় পিনু বাউরি (২৪) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। সে ৬ টিলা বদু বাউরির ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার (১৩ জুলাই) সকালে পিনু বাউরি নাস্তা করে বাড়ি হতে বের হয়। সারাদিন মা ছেলেকে খোঁজাখুঁজি করে। সকাল বেলা চা শ্রমিকরা কাজে গেলে লেকের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিনু বাউরি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।