জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র অঙ্গ সংগঠন যুব জাগপার ঢাকা মহানগরের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে যুব জাগপা’র সভাপতি আরিফুল হক তুহিন ও সাধারণ সম্পাদক রিয়াজ রহমান। মীর ইসাহাককে- আহ্বায়ক ও নাসির উদ্দিন নিশাতকে- সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সদস্য- মো. সাগর, নুর মোহাম্মদ হোসেন মিলন, আসাদ নূর, আল আমিন শেখ, মো. সাইফুল ইসলাম আল আমিন, মো. মহিবউল্লাহ, জারজিস জুবায়ের, নুর হোসেন, আরিফুল হক, আমিনুল ইসলাম, শাহিন, আকতার হোসেন, আলী হোসেন।