ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত

বাবার গোপন ছবি ফাঁসের হুমকি, ১০ কোটি টাকা দাবি ছেলের..

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১   ৩৮০ বার পঠিত
বাবার গোপন ছবি ফাঁসের হুমকি, ১০ কোটি টাকা দাবি ছেলের..

অজানা নম্বর থেকে কল করে গোপন মুহূর্তের কিছু ছবি আর পরিবারের তথ্য ফাঁস করার হুমকি দিয়ে চাওয়া হয় ১০ কোটি টাকা। ফোন পেয়েই ওই ব্যক্তি দ্রুত চলে যান পুলিশের কাছে। কিন্তু তদন্তে নেমে অবাক পুলিশ। কারণ হুমকিদাতা আর কেউ নয়, ওই ব্যক্তিরই ১১ বছরের ছেলে।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

জানা গেছে, ওই ব্যক্তি তার কিছু গোপন ছবি ইমেইলে গচ্ছিত রেখেছিলেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ইমেইলটি যে ইন্টারনেট প্রোটোকল (আইপি) অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছিল সেটি ওই ব্যক্তিরই বাড়ির। বাবার গোপন ছবি কোনোভাবে হাতে এসেছিল ১১ বছরের ওই ছেলের। আর এই গোপন ছবি হাতে পেয়েই বাবাকেই ব্ল্যাকমেল করে সে। অজানা নম্বর থেকে কল করে চেয়ে বসে ১০ কোটি টাকা।

আটকের পর সেই ছেলে পুলিশকে জানায়, সাইবার ক্রাইম নিয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। ওই ভিডিও দেখেই সে হ্যাক করা শিখেছে এবং বাবার মেইল হ্যাক করে ছবিগুলো সংগ্রহ করে। এরপর বাবাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে।

গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa