ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পুলিশ

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯   ৩৬০ বার পঠিত
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ চালিয়ে যাওয়ায় বিভিন্ন শহরে শত শত বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

রাজধানী দিল্লি, উত্তর প্রদেশ, ব্যাঙ্গালুরু ও কর্ণাটক রাজ্যের কিছু অংশে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতজুড়ে কয়েকদিনের বিক্ষোভের পর এই নিষেধাজ্ঞা জারি করা হলো। এর মধ্যে বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত হয়েছে।

আটককৃতদের মধ্যে খ্যাতনামা ইতিহাসবিদ ও সরকারের সমালোচক রামাচান্দ গুহও রয়েছেন। তিনি বলেছেন তিনি ভারতের মোহনদাস গান্ধীর একটি ছবি নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন।

উত্তর প্রদেশের পুলিশ প্রধান ও.পি. সিং সাধারণ মানুষকে বিক্ষোভ কার্যক্রম থেকে দূরে থাকতে বলেছেন। পুলিশের নিষেধাজ্ঞায় বলা হয়, এক জায়গায় চারজনের বেশি মানুষ একত্রিত হতে পারবে না। পুলিশের দাবি, সহিংসতা এড়াতে এই নিষেধাজ্ঞা দিয়েছে তারা।

কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর প্রদেশ, ব্যাঙ্গালুরু, মুম্বাই ও দিল্লিতে পূর্ব পরিকল্পনামাফিক বিক্ষোভ চলছে। নাগরিক সংগঠন, রাজনৈতিক দল, শিক্ষার্থী, অ্যাক্টিভিস্ট ও সাধারণ নাগরিকরা টুইটার ও ইন্সটাগ্রামের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষকে শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানাচ্ছেন।

নতুন নাগরিকত্ব আইনে ভারতে অমুসলিম অভিবাসীদের নাগরিকত্বের সুযোগ দেয়া হয়েছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন নামে পরিচিত এই আইন ভারতের মানুষের মধ্যে ব্যাপক বিভাজন সৃষ্টি করেছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa