ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে নোটিশ

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯   ৩৩০ বার পঠিত
মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে নোটিশ

মিডিয়া ডেস্ক

প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দেশ ও জাতির কাছে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরেও নোটিশ পাঠানো হয়।

আজ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় দেশের সব মুক্তিযোদ্ধার হৃদয়ে আঘাত করা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে।

এ কারণে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে মুক্তিযোদ্ধাদের অসম্মান করার জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa