ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দিল্লিতে শিক্ষার্থীদের রাতভর বিক্ষোভ

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯   ৪৪৩ বার পঠিত
দিল্লিতে শিক্ষার্থীদের রাতভর বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার সন্ধ্যায় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ শুরু হওয়ার পর ক্রমেই তা সহিংস হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভাঙচুর চালায় ও যানবাহন জ্বালিয়ে দেয়। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। পরে ওই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়।

পরে ভোর রাতে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেয়া হলেও পুলিশি তৎপরতার বিরুদ্ধে পরবর্তীতে প্রায় গোটা দেশেই ছড়িয়ে পড়ে ছাত্র বিক্ষোভ।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করা সংহতি মিছিলের পর সেখানেও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে মধ্যরাতেই উত্তপ্ত হয়ে ওঠে হায়দ্রাবাদের মওলানা আজাদ উর্দু বিশ্ববিদ্যালয় ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।

এছাড়া জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাকে দিল্লি পুলিশ সদর দপ্তরের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েকশ মানুষ।

এর প্রভাবে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং মওলানা আজাদ উর্দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa