ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নতুন বউয়ের কাণ্ড

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯   ৪৫৭ বার পঠিত
নতুন বউয়ের কাণ্ড

মিডিয়া ডেস্ক
ভারতে অনেক আয়োজন করে বিয়ে করেছিলেন প্রবীণ। খরচ হয়েছে চার লাখ। এ বিয়েকে কেন্দ্র করে আনন্দ ও হই-হুল্লোড় ছিল সবার। তবে সব আনন্দ ম্লান কর দিল আনন্দের মধ্যমণি অর্থাৎ বধূ। বাসর রাতেই খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরবাড়ির সবাইকে অবচেতন করে গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়েছেন ‘ঘরের লক্ষ্মী’!

হতভাগা বরের নাম প্রবীণ। আর আলোচিত ওই কনের নাম রিয়া। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাদাউন জেলার ছোটা পাড়ায়। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিয়েছে সর্বস্বান্ত পরিবার।

পুলিশ জানিয়েছে, ৯ ডিসেম্বর বিয়ে হয় প্রবীণ-রিয়ার। রিয়া আজমগড়ের বাসিন্দা। বিয়ের রাতেই ৭০ হাজার টাকা আর তিন লাখ টাকার গয়না নিয়ে পালিয়েছেন রিয়া।

এ ঘটনায় পুলিশ সন্দেহ করছে ঘটক রিংকুকে। পাত্রের বাবা রাম লাডেটে জানিয়েছেন, ছেলের বিয়েতে চার লাখ টাকা খরচ করেছেন তিনি। বিয়ের আগেই রিংকু তার কাছ থেকে টাকা নিয়ে জানিয়েছিল, এই টাকা তিনি কন্যাপক্ষকে দেবেন। কারণ হিসেবে তিনি বলেছিলেন, এ টাকা মেয়ের বিয়ের গয়না বানাতে খরচ করা হবে। কারণ, পাত্রীপক্ষ খুব গরিব।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa