আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় আরএমপির পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে বিশেষ এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক।

সভায় জানানো হয় এবার রাজশাহী মহানগরী এলাকায় পূজামন্ডপের সংখ্যা ৮৭টি। সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। পুলিশ কমিশনার বক্তব্যে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে আরএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পুলিশ কমিশনার গুরুত্বপূর্ণ পূজামন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য মণ্ডপ কমিটির প্রতি আহ্বান জানান। এছাড়া তিনি পূজামন্ডপগুলোতে পুরুষ ও নারীদের জন্য আলাদা প্রবেশ ও নির্গমণ লাইন রাখার এবং পূজা মন্ডপে পুরুষ ও মহিলা আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।

এর পাশাপাশি পূজা মন্ডপের প্রবেশ গেটে মেটাল ডিটেক্টর রাখার জন্যও পূজা কমিটিকে পরামর্শ দেন পুলিশ কমিশনার। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পূজা কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নিন্দেশ দেন। এছাড়া ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য নিন্দেশ দেন, যাতে করে দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজামন্ডপ দর্শণ করতে পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, সালমা বেগম, উপ-কশিনার রশীদুল হাসান, সাজিদ হোসেন, বিভূতি ভূষন বানার্জী, মুহাম্মদ সাইফুল ইসলাম, আরেফিন জুয়েল, আবু আহাম্মদ আল মামুন, অনির্বান চাকমা

সভায় এছাড়াও উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালমা বেগম, পিপিএম-সেবা, উপ-পুলিশ কশিনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (মতিহার) জনাব বিভূতি ভূষন বানার্জী, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব মোঃ আরেফিন জুয়েল, উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা ও উর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ সহ সকল থানার অফিসার ইনচার্জ ।

তপন কুমার সেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের মহানগরের সভাপতি ড সুজিত সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাজশাহীর সভাপতি অলোক কুমার দাস, সাধারণ সম্পাদক শরৎচন্দ্র সরকার প্রমুখ।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সিনিয়র সহসভাপতি অনিল কুমার সরকার, হিন্দু কল্যাণ ট্রাস্টের রাজশাহীর ট্রাস্টি জনাব তপন কুমার সেন, ট্রাষ্টি, হিন্দু কল্যাণ ট্রাষ্ট, বৃহত্তর রাজশাহী, জনাব ড. সুজিত সরকার, সভাপতি, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্ট্রান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর, জনাব অলোক কুমার দাস, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী, জনাব এ্যাড শরৎচন্দ্র সরকার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী, জনাব শ্যামল কুমার ঘোষ, সেক্রেটারী, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্ট্রান ঐক্য পরিষদ, রাজশাহী, জনাব শ্রী সমর কুমার সাহা, সভাপতি, পূজা উদযাপন পরিষদ, পবা উপজেলা, জনাব শ্রী কানাই কুমার সাহা, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদ, পবা উপজেলা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দ।