ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কোরআনে বর্ণিত তিন বাগান মালিকের কাহিনি: কেন ধ্বংস হয়েছিল তাদের বাগান?

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   ২৭ বার পঠিত
কোরআনে বর্ণিত তিন বাগান মালিকের কাহিনি: কেন ধ্বংস হয়েছিল তাদের বাগান?

ধন-সম্পদ ও প্রাচুর্য মানুষকে কীভাবে অহংকারী ও আল্লাহবিমুখ করে তুলতে পারে, তার একটি শিক্ষণীয় ঘটনা বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে। সূরা কাহফের ৩২ থেকে ৪৪ নম্বর আয়াতে দুই ব্যক্তির এ ঘটনা তুলে ধরা হয়েছে।

দুই ব্যক্তির একজনকে আল্লাহ তাআলা আঙ্গুরের দুটি বাগান দিয়েছিলেন। বাগান দুটির চারপাশে ছিল খেজুরগাছের সারি এবং মাঝখানে ছিল শস্যক্ষেত্র। বাগান দুটিতে প্রচুর ফল ধরত এবং মাঝখান দিয়ে প্রবাহিত ছিল একটি নদী।

প্রচুর সম্পদ ও জনবল পেয়ে ওই ব্যক্তি অহংকারী হয়ে ওঠে। সে তার সঙ্গীকে বলে, সম্পদ ও জনবলে সে তার চেয়ে শ্রেষ্ঠ। এমনকি সে দাবি করে, তার বাগান কখনো ধ্বংস হবে না এবং কিয়ামতও হবে না। আর পরকাল সত্য হলেও সেখানে এর চেয়েও ভালো কিছু পাওয়ার আশা করে সে।

তখন তার সঙ্গী তাকে স্মরণ করিয়ে দেয়—মানুষকে আল্লাহ মাটি ও শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন। সে বলে, আল্লাহই তার প্রতিপালক এবং সে তাঁর সঙ্গে কাউকে শরিক করে না। বাগানে প্রবেশের সময় ‘আল্লাহ যা চান, তাই হয়’—এ কথা বলারও পরামর্শ দেয় সে।

কিন্তু অহংকারী ব্যক্তি নিজের সম্পদ ও ক্ষমতার ওপরই ভরসা করে। এরপর আল্লাহর পক্ষ থেকে তার বাগানের ওপর বিপর্যয় নেমে আসে। এক সকালে সে দেখতে পায়, বাগান মাচানসহ ভূমিসাৎ হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে তার সম্পদ-সম্পত্তি। তাকে সাহায্য করার মতো কোনো দলবলও ছিল না।

তখন আফসোস করে সে বলতে থাকে, ‘হায়! আমি যদি আমার প্রতিপালকের সঙ্গে কাউকে শরিক না করতাম!’

কোরআনের এই ঘটনায় মানুষের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা। ধন-সম্পদ আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। তাই সম্পদ পেয়ে অহংকার না করে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং তাঁর নির্দেশ মেনে চলাই মুমিনের দায়িত্ব।

মানুষকে মনে রাখতে হবে, সম্পদ ও ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহ চাইলে মুহূর্তেই সবকিছু ধ্বংস করে দিতে পারেন। প্রকৃত সাহায্য ও ক্ষমতার মালিক একমাত্র তিনিই।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa