দিনাজপুরের কাহারোল উপজেলায় “ন্যায্য ও সম্ভবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুন্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজনে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫।
এই লক্ষে সোমবার (১৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলার সম্মেলন কক্ষে এক আলোচলা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদাঃ) ডাঃ দেবব্রত রায়। এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার ডাঃ তনিমা রায়।
সভা শেষে বিভিন্ন সামাজিক শ্রেষ্ঠ কর্মী এবং প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের ছাত্র-কলেজের ছাত্র- ছাত্রী, পরিবার পরিকল্যাণ পরিদর্শক -পরিদর্শকিকাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
