ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ঝালকাঠিতে আপন বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই রুহুল আমিনের মৃত্যুদণ্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫   ১৮৫ বার পঠিত
ঝালকাঠিতে আপন বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই রুহুল আমিনের মৃত্যুদণ্ড

ঝালকাঠির কাঁঠালিয়া আপন বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই রুহুল আমিনকে (৫০) মৃত্যুদণ্ড দিয়েছেন ঝালকাঠি আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।রুহুল আমিন উপজেলা চিংড়াখালী গ্রামের মৃত মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে পিপি মো. মাহেব হোসেন।

মামলার নথিসূত্রে জানা যায়, পূর্বে এনজিও কর্মীকে হত্যার দায়ে যাবৎজীবন সাজাপ্রাপ্ত হয়েছিল রুহুল আমিন। ভাই হত্যা ঘটনার ৯মাস পূর্বে সাজাভোগ করে সে গ্রামের বাড়িতে আসে। ভাই-বোনদের সাথে জায়গা জমি নিয়ে মতবিরোধ হওয়ায় গত ২৩/৯/২০২২ তারিখ তার ভাই ফিরোজ হাওলাদার ঘরের টিন খুলতে গেলে রুহুল আমিন বাধা দেয় একই দিন সন্ধ্যায় ফিরোজ হাওলাদারের বসত বাড়ির সামনে বসা অবস্থায় রুহুল আমিন পূর্ব পরিকল্পিতভাবে এসে এলোপাথারি ফিরোজ হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় এবং তাকে কাঁঠালিয়া হয়ে বরিশালের শেবাচিম হাসপাতালে ভর্তির করার পরে একই দিন রাত ১১টায় ফিরোজ হাওলাদারের মৃত্যু হয়। এই ঘটনায় ফিরোজ হাওলাদারের স্ত্রী রানী বেগম বাদি হয়ে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ ২০২২ সালের ১২ সেপ্টেম্বর আসামী রুহুল আমিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

মামালার তদন্তকারী কর্মকর্তা এসআই কাইউম বাহাদুর ২০/০১/২০২৪ তারিখ আদালতে চার্জশীট দাখিল করে।

রাষ্ট্রপক্ষে পিপি মো. মাহেব হোসেন বলেন, আপন বড় ভাইকে কুপিয়ে হত্যার দায়ে ভাবির দায়ের করা মামলায় আদালত ১২জন স্বাক্ষীর সাক্ষ গ্রহণ করে ছোট ভাই রুহুল আমিনকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। আসামী পক্ষে খান শহিদুল ইসলাম মামলা পচিালনা করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa