ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উদ্যোগে এতিমখানায় শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫   ১৭১ বার পঠিত
কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উদ্যোগে এতিমখানায় শীতবস্ত্র বিতরণ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে এতিমখানার ছাত্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) দুপুর বারোটায় এ উপলক্ষে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের শহীদ মিনার চত্বরে উপজেলার তিনটি এতিমখানার ছাত্র ও কলেজের আশেপাশে থাকা শতাধিক হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন অত্র কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহিম, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ আব্দুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ কলেজ এর অন্যান্য শিক্ষক মন্ডলী।

 

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa