রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী শিমুলের মৃত্যুর ঘটনায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে সহপাঠীরা।
শনিবার (২৫ জানুয়ারী) বেলা ১১টায় রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা শিমুলের সহপাঠীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় সহপাঠীরা শিমুল নিহতের ঘটনায় বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ সমাবেশে আমার ভাই মরলো কেন, প্রশাসনের জবাব চাই? শিমুল ভাই কবরে, খুনি কেন বাইরে,জবাব চাই, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, জবাব চাই প্রশাসনের জবাব চাই এমন শ্লোগানে বিক্ষোভে ভেপে উঠেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা অতিবাহিত হয়েছে তদন্তের কোন অগ্রগতি নাই, এখনো মৃত্যুর সঠিক কারন নির্ণয় করা হয়নি। সঠিক তদন্তের আগেই বলা হয়েছে, শিমুল দুর্ঘটনায় মারা গেছে। ধাওয়া করার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজশাহী কলেজের শিমুল সুস্থ সবল ছিল, দাঁড়িয়ে কথা বলেছিল। তার পরেও তাকে কেন ধাওয়া করে মারা হলো এর জবাব প্রশাসনকে দিতে হবে।
এখানে স্পষ্ট বুঝা যাচ্ছে এটা হত্যাকান্ড জনিত মৃত্যু,এই হত্যাকাণ্ডকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাবির প্রশাসন কিছু ছেলেপেলে উস্কে দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল কে প্রতিহত করার জন্য।
সাধারণ শিক্ষার্থীরা বলেন,যতদিন শিমুল হত্যাকাণ্ডের জড়িতদের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত, রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রয়োাজনে ক্লাস বর্জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন গাড়ি জিরোপয়েন্টে হয়ে রাজশাহী কলেজের সামনে দিয়ে যেতে দেওয়া যাবে না। এই হুশিয়ারি উচ্চারণ করে উক্ত বিক্ষোভ মিছিলটি শেষ করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের বিনোদপুর গেট-সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয় লোকজন। সড়কে বিক্ষোভ করে তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে রাজশাহী কলেজের শিমুল নামের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ওই শিক্ষার্থী কীভাবে মারা গেলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শিমুলের বাড়ি পার্শ্ববর্তী বুধপাড়া এলাকায়।
