ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বাংলাদেশ স্কাউট কাজিপুর উপজেলা কমিটি গঠন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫   ১৪৯ বার পঠিত
বাংলাদেশ স্কাউট কাজিপুর উপজেলা কমিটি গঠন

বাংলাদেশ স্কাউট কাজিপুর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।গত২০ জানুয়ারি কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কমিটি গঠন উপলক্ষে ত্রৈ- বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। উক্ত অনুষ্ঠানে পদাধিকার বলে সভাপতি হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন

সহসভাপতি সহকারী কমিশনার (ভূমি), থানা অফিসার ইনচার্জ নুরে আলম, সোনামুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) রেজাউল করিম,সোনামুখি ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামসুল আলামিন, হাটশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম টিয়া,
সাধারণ সম্পাদক. (স্কাউট শাখা) চালিতাডাঙ্গা বি বি এন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম ( মাহবুবুর রহমান তালুকদার),যুগ্ম সাধারণ সম্পাদক (কাব শাখা) পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল আলম,কোষাধ্যক্ষ সাউদটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক সুমন, উপজেলা কমিশনার উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, স্কাউট গ্রুপ কমিটির সভাপতি আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল মান্নান, বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নুরুল ইসলাম, কাব গ্রুপ কমিটির সভাপতি চকপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালামও উদগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন শাহীন ।কন্ঠ ভোটের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট লিডার ট্রেইনার খালেকুজ্জামান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজগঞ্জ সদর ও কাজিপুর এলিজা সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa