ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

মৌলভীবাজারের কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো নারীর, গ্রেফতার – ১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫   ১৪৫ বার পঠিত
মৌলভীবাজারের কুলাউড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো নারীর, গ্রেফতার – ১

মৌলভীবাজারের কুলাউড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলায় নাজমা বেগম (৪০) নামে এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নাজমা পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকার ফখরু মিয়ার স্ত্রী।

এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার সাথে জড়িত সোহাগ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি নিহতের স্বজনদের পরিবারের বরাত দিয়ে জানান, প্রায় বছরখানেক আগে রাজনগর এলাকার বাসিন্দা সোহাগ মিয়া ব্যবসায়ীক কাজের জন্য কয়েকমাসের কথা বলে নাজমার কাছ থেকে ৭ লক্ষ টাকা ধার নেন।

মাসের পর মাস পেরিয়ে গেলেও নাজমার পাওনা টাকা তিনি ফেরত দেননি। পরে এলাকায় বিষয়টি নিয়ে বৈঠকের পর শুক্রবার (১৭ জানুয়ারি) নাজমার টাকা তিনি ফেরত দিবেন বলে উপস্থিতদের আশ্বস্ত করেন।

ওসি আরও জানান, শুক্রবার সন্ধ্যার পর নাজমা সোহাগের বাড়িতে গিয়ে টাকা চাইলে তাকে কিল-ঘুষি মেরে আহত করেন সোহাগ। শনিবার সকালে নাজমার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন।

রবিবার সকালে নাজমার মরদেহ ময়নাতদন্তে ও গ্রেপ্তার সোহাগ মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa