ঢাকা
১৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
হবিগঞ্জ গ্যাস সংকটে ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড

নাগরপুর উপজেলা আ.লীগের সম্পাদক কুদরত আলী গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২০ জানুয়ারি ২০২৫   ১৫০ বার পঠিত
নাগরপুর উপজেলা আ.লীগের সম্পাদক কুদরত আলী গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. কুদরত আলী (৫৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
নাগরপুর থানা পুলিশের চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা আজ ১৮ জানুয়ারী শনিবার বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে, কুদরত আলীর নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ সকালে নাগরপুর বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালনের সময় নিরীহ আন্দোলনকারীদের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী বাহিনী। উক্ত হামলার ঘটনায় দপ্তিয়র ইউনিয়নের ছাত্র মো. তাইজুল ইসলাম, নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ০২

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় নাগরপুরের বাবনাপাড়া গ্রামের বারেকের ছেলে নাগরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. কুদরত আলী (৫৪) কে জুলাই ২০২৪ এর ২নং মামলায় গ্রেফতার করা হয়েছে। সে এই মামলার এজাহার ভুক্ত আসামি। পরে, আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa