ঢাকা
১৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সুনামগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রুয়েটে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ গ্যাস সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী গোয়াইনঘাটে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন, ওসির নেতৃত্বে তাৎক্ষনিক অভিযানে গ্রেফতার ১ কাপ্তাইয়ে বিএসপিআই’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩, চিকিৎসাধীন ৪ লালমনিরহাটে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩ ফেনী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা: দুই নারী আটক, কারাগারে নির্দেশ হবিগঞ্জ গ্যাস সংকটে ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ

ইচ্ছাকৃতভাবে অন্যায়কারী পুলিশ সদস্যের বিচার হবে: আইজিপি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   ১৬৮ বার পঠিত
ইচ্ছাকৃতভাবে অন্যায়কারী পুলিশ সদস্যের বিচার হবে: আইজিপি

ইচ্ছাকৃতভাবে অন্যায়কারী পুলিশ সদস্যদের বিচার হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, জুলাই-আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উত্তম পুলিশি সেবা দিয়ে তা দূর করতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মক ভাবে কাজ করছে। যেসব পুলিশ সদস্য ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে তাদের বিচার হবে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হবে।

তিনি আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। সুদীর্ঘ সময় ধরে পুলিশ জনগণের সঙ্গে মিলেমিশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

আইজিপি বলেন, পুলিশে দুর্নীতিগ্রস্তদের ঠাঁই হবে না। জনগণের সঙ্গে মিশে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।

রাজশাহী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার কামরুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa