ঢাকা
১৪ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​

ঝালকাঠিতে দল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইউনিয়ন আ’লীগ সম্পাদক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫   ১৩১ বার পঠিত
ঝালকাঠিতে দল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইউনিয়ন আ’লীগ সম্পাদক

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল খান। সোমবার (১৩ জানুয়ারী) রাতে ঝালকাঠি শহরের মহিলা কলেজের রোডে একটি বাসায় পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগ করা ওই আওয়ামী লীগ নেতার নাম উজ্জ্বল খান। তিনি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা উজ্জ্বল খান বলেন, আমি তিনবারের ইউপি সদস্য। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে তাদের সাথে মিলেমিশে কাজ চালাতে হয়েছে। একপর্যায়ে আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে মৌখিকভাবে ঘোষণা করা হয়।

কিন্তু কোন কাগজপত্রের সাথে আমার নাম নাই। আজ থেকে আওয়ামী লীগের সকল কাজকর্ম থেকে এবং কোন পদের সাথে যুক্ত নাই। আমার পরিবারে আমার স্ত্রী, ছেলে, মেয়ে ও মা রয়েছে। আমি আগামীতে দলীয় কোন কমান্ডারের সাথে জড়িত থাকবো না। জনপ্রতিনিধি হিসেবে আমার এলাকার মানুষের সেবা করতে চাই।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa