ঢাকা
১৫ আগস্ট ২০২৬
দেশজুড়ে
হবিগঞ্জ গ্যাস সংকটে ১৭১টি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজ বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮হতাহতের সংখ্যা আশঙ্কাজনক মৌলভীবাজারে ১৫টি ডাকাতি মামলার আসামী কাজল গ্রেফতার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ৫ বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া: মহেশখালীতে ভিড়তে পারছে না এলএনজি জাহাজ অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, কর্মকর্তা ও ব্যবসায়ী গ্রেপ্তার ​ কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড

সারদায় প্রশিক্ষণরত কনস্টেবলদের স্থগিত সমাপনী কুচকাওয়াজ রোববার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   ১৪৫ বার পঠিত
সারদায় প্রশিক্ষণরত কনস্টেবলদের স্থগিত সমাপনী কুচকাওয়াজ রোববার

বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত কনস্টেবলদের আগামী রোববার (১২ জানুয়ারি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। রাজশাহীর চারঘাটের সারদায় অবস্থিত পুলিশ অ্যাকাডেমিতে এদিন ১৬৭তম বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য ৩৩৪ জনকে পাসিং আউট দেওয়া হবে।

এর আগে গত ১৯ ডিসেম্বর তাদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তাদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল।

সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, গত বছরের ২৪ জুন থেকে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে ৩৪২ জন কনস্টেবল সারদায় প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। গত ১৯ ডিসেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে গত ৩ জানুয়ারি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আটজনকে অব্যাহতি দেওয়া হয়।

জানা গেছে, আগামী রোববার সকাল ৯টায় সমাপনী কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু হবে। সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে সমাপনী অনুষ্ঠান শেষ হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করবেন অ্যাকাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মো: মাসুদুর রহমান ভূঞা। এ ছাড়া তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পদক বিতরণ করবেন।

এ বিষয়ে অ্যাকাডেমির পুলিশ সুপার বেসিক (ট্রেনিং-২) মো: তানভীর সালেহীন ইমন বলেন, অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত ৩৩৪ জন কনস্টেবলের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa