ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

বিশ্বের সবচেয়ে বড় ফুল ইন্দোনেশিয়ায়

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০   ৪০৪ বার পঠিত
বিশ্বের সবচেয়ে বড় ফুল ইন্দোনেশিয়ায়

ইন্দোনেশিয়ায় দেখা মিলল বিশ্বের বৃহত্তম ফুলের। এটি র‍্যাফ্লেসিয়া প্রজাতির ফুল। এর আগে ইন্দোনেশিয়ারই পশ্চিম সুমাত্রায় একটি ফুল র‍্যাফ্লেসিয়া পাওয়া গিয়েছিল, যার ব্যাস ছিল একশ সাত সেন্টিমিটার। সেই রেকর্ডও এবার ভেঙে দিল এই ফুলটি।

পৃথিবীতে এখনো পর্যন্ত র‍্যাফ্লেসিয়া’র ২৮টি ভেরিফায়েড ও চারটি আনভেরিফায়েড প্রজাতির খোঁজ মিলেছে। ২৮টির মধ্যে একটি প্রজাতি হলো ‘র‍্যাফ্লেসিয়া টুয়ান-মুডায়’। বিজ্ঞানীরা জানিয়েছেন ইন্দোনেশিয়া যে ফুলটি পাওয়া গেছে সেটি এই প্রজাতির। যার ব্যাস একশ ১১ সেন্টিমিটার বা তিন ফুট ছয় ইঞ্চি।

ব্রিটিশ কর্মকর্তা স্যার স্যামফোর্ড র‍্যাফ্লেসের নামে এই ফুলের নামকরণ হয়। ঊনিশ শতকে তিনিই প্রথম ইন্দোনেশিয়া এই ফুলের সন্ধান দেন। এই ফুল দক্ষিণ এশিয়ার অনেক দেশেই পাওয়া যায়। র‍্যাফ্লেসিয়া মাত্র এক সপ্তাহ থাকে। তারপর নষ্ট হয়ে যায়। আর যারা এই ফুলের কাছাকাছি গিয়েছেন, তারা জানিয়েছেন, এই ফুল থেকে পচা মাংসের মতো গন্ধ বার হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa