ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শ্রদ্ধা ও ভালবাসায় রাজশাহীতে পলিত হলো পুলিশ মেমোরিয়াল ডে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   ৩০৬ বার পঠিত
শ্রদ্ধা ও ভালবাসায় রাজশাহীতে পলিত হলো পুলিশ মেমোরিয়াল ডে

১ মার্চ ২০২২ ‘পুলিশ মেমোরিয়াল ডে’। দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের যানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশ।
এ দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজশাহী পুলিশ লাইন্সের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও এব মিনিট নিরবতা পালনসহ নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামণায় দোয়া করা হয়। পরবর্তীতে জেলা পুলিশ রাজশাহীর ড্রিল শেডে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করে প্রধান অতিথি বলেন, জনগণের নিরাপত্তা বিধান ও দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিবেদিত প্রাণ। যেকোন দ্বায়িত্ব ও জাতীয় দূর্যোগে এ বাহিনীর সদস্যগণ চরম ধৈর্য, নিষ্ঠা ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে নিঃস্বার্থে তাদের জীবন বিলিয়ে দিচ্ছে।
তিনি বলেন, যুগেযুগে তাঁদের আত্মত্যাগের এই মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীকে করেছেন গৌরাবান্নিত। তাঁদের কাছে আমরা চির ঋণী। নিহত পুলিশ সদস্যদের পরিবারের যে কোন প্রয়োজনে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ কমিশনার।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, র‌্যাবের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ মেমোরিয়াল ডে-২০২২-এ আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তায় কর্তব্যরত অবস্থায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জের নিহত ৩৭ পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা উপহার প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa