ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক নিহত

শেখ মাহবুব সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ২৪ বার পঠিত
উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন।

রোববার সকালে শ্যামলীপাড়া-মোহনপুর সড়কের উল্লাপাড়া পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন উপজেলার কালিয়াকৈর গ্রামের সাইফুল মাস্টারের ছেলে।

তিনি সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোশাররফ হোসেন মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে।

এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

মোটরসাইকেলটি থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa