
সিরাজগঞ্জের কাজিপুরে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি দিনব্যাপী জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কাজিপুরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা।এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান,ওসি তদন্ত মোঃ সোয়েব হোসেন,মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক আব্দুল বাকী, আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, আরডিউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম কুমার সাহা, খাসশুড়িবেড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী। এ প্রতিযোগিতা উপজেলার মাধ্যমিক পর্যায়ে ক্রিকেট বালক বিজয়ী কাজিপুর আর ডি উচ্চ বিদ্যালয়, রানারআপ মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়,ক্রিকেট বালিকা বিজয়ী মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়,রানারআপ আর ডি উচ্চ বিদ্যালয়,ভলিবল বালক বিজয়ী খাসশুড়িবেড় উচ্চ বিদ্যালয়,রানারআপ আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়,ব্যাট মিন্টন বালিকা একক বিজয়ী আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়,রানারআপ মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়,১০০ ও ২০০ মিটার দৌড়ে বালিকা মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয় ১ম ও ২য় স্থান,১০০ মিটার দৌড়ে গান্ধাইল উচ্চ বিদ্যালয় ১ম এবং মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয় ২য় স্থান, ২০০ মিটার দৌড়ে বালক মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয় ১ম এবং আর ডি উচ্চ বিদ্যালয় ২য় স্থান অর্জন করে। এছাড়াও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার বিজয়ী ও রানারআপ শিক্ষার্থীদের মাঝে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।
