ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পুঠিয়ায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা ব্যবহার কার্যক্রমের উদ্বোধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২   ২৮৩ বার পঠিত
পুঠিয়ায় পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা ব্যবহার কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এবং থানা পর্যায়ে কর্মরত সদস্যদের ‘বডি ওর্ন ক্যামেরা ও ট্যাক্টিক্যাল বেল্ট ব্যবহার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) আবু সালেহ মোহাম্মদ আশরাফুল, পুঠিয়া সার্কেলের এএসপি এমরান জাকারিয়া, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, পরবিহণ নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রথম পর্যায়ে পুঠিয়া থানায় এবং ট্রাফিক বিভাগে এই ‘বডি ওর্ন ক্যামেরা’ সরবারহ করা হয়েছে। রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সাংবাদিকদের জানান, ‘বডি ওর্ন ক্যামেরা’র মাধ্যমে মাঠপর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa