ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চোরাই গরু নিলামে বিক্রয়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২   ২৪৩ বার পঠিত
চোরাই গরু নিলামে বিক্রয়

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া চোরাই গরুর প্রকৃত মালিক না পাওয়ায় আদালতের নির্দেশে প্রকাশে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়েছে।

বুধবার দুপুরে থানা চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবের উপস্থিতিতে এই নিলাম কার্যক্রম হয়। নিলামে ১৪ জন গরু ব্যবসায়ী অংশগ্রহন করে পৌর শহরের নুরুজ্জামান হোসেনের ছেলে রেজুয়ান রেজা রাশেদ ৩ লাখ ১৪ হাজার টাকায় ৫টি গরু ক্রয় করে।

পাঁচবিবি থানা সূত্রে জানা গেছে, গত বছর নভেম্বর মাসে উপজেলার আওলাই ইউপির কাঁঠালী গ্রামের দারাজ আলীর ছেলে খাইরুল বাশারের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি হয়। বাশার বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ পার্শ্ববর্তী জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দশলাল গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে বাশারের চুরি হওয়া ৫টি গরুর মধ্যে ৩টি উদ্ধার হয়। এসময় ওই বাড়ি থেকে আরো চোরাই ৫টি গরু উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে শফিকুল বাড়ি থেকে পালিয়ে গেলে তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় থানা পুলিশ।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন,আদালতের নির্দেশে বিধিমত চোরাই গরুগুলো নিলামে বিক্রয় করা হলো। নিলামের টাকাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

 

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa