ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি আরইউজের শ্রদ্ধা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২   ২৬৯ বার পঠিত
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি আরইউজের শ্রদ্ধা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১মিনিটে ঐতিহাসিক ভুবনমোহন পার্কে শ্রদ্ধা জানানো হয়। পরে ভাষা শহীদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এছাড়াও ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা দোয়া খায়ের করা হয়েছে।

আরইউজের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হকের নেতৃত্বে প্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, কার্যনির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, আরইউজের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম তোতা, আরইউজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, আরইউজের সিনিয়র সদস্য আজাহার উদ্দিন, সালাহ উদ্দিন, জিয়াউল গণি সেলিমসহ আরইউজের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa