ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ভাষা শহীদদের স্মরণে রাজশাহী প্রেসক্লাবে আলোচনা সভা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২   ৩০৭ বার পঠিত
ভাষা শহীদদের স্মরণে রাজশাহী প্রেসক্লাবে আলোচনা সভা

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে নগরীর ভুবনমোহন পার্কে পুষ্পস্তবক অর্পণ, বিকেলে সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও নীরবতা পালন এবং অসুস্থদের চিকিৎসা সহায়তা প্রদানের মধ্য দিয়ে এ দিবস পালন করে সংগঠন দুটি।

এতে সভাপতিত্ব করেন ভাষাসৈনিক পরিবারের সদস্য ও সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধ প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল।

এ সময় মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সদস্য আরিফুল ইসলাম, আল-আমিন হোসেন, জামি রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান বলেন, ভাষাশহীদদের পথ অনুসরণ করে মাতৃভাষার সম্মান রক্ষা করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে দেশের মানুষের কল্যাণে কাজ হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa