ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শহীদ জোহা দিবসে রাবি রিপোর্টার্স ইউনিটি’র শ্রদ্ধা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২   ২৬০ বার পঠিত
শহীদ জোহা দিবসে রাবি রিপোর্টার্স ইউনিটি’র শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী ড. মোহাম্মদ শামসুজ্জোহার ৫৩ তম মৃত্যুবার্ষিকী ও শিক্ষক দিবস উপলক্ষে তাঁর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষ্যে এই কর্মসূচি পালন করে সংগঠনটির সাংবাদকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে জোহা চত্বরে এক মিনিটি নিরবতা পালন শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হোন তারা। এসময় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনটির সভাপতি রাশেদ শুভ্র।

তিনি বলেন, ‘মূলত ১৯৬৯ সালেই বাংলাদেশ নামে রাষ্ট্র হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়। এসময় গণঅভ্যুত্থান হয়। এই সময়ের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জোহার যে আত্মত্যাগ, তার স্বীকৃতি স্বরুপ আমরা আজকের দিনটিকে জোহা ও শিক্ষক দিবস হিসেবে পালন করি। আর তা শুধু রাবিতেই সীমাবদ্ধ। শিক্ষক-শিক্ষার্থীরা দিনটিকে জাতীয়ভাবে স্বীকৃতি দেয়ার জন্য দীর্ঘদিন দাবি করে আসছে। কিন্তু তা হচ্ছে না। যদি ড. জোহা ঢাকা বা রাজধানীর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের হতো, তাহলে প্রেক্ষাপট হয়ত ভিন্ন হতো।’

এ সময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি আশিক ইসলাম ও মুজাহিদ হোসেন, দপ্তর সম্পাদক ফুয়াদ পাবলু, কোষাধ্যক্ষ আসিফ দিগন্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো লাবু হক, উপ প্রচার সম্পাদক মারুফ হাসান, ক্রীড়া সম্পাদক মিনহাজ আবেদিনসহ সংগঠনটির সদস্যকৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa