ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীর পদ্মা নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২   ৩২৮ বার পঠিত
রাজশাহীর পদ্মা নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

রাজশাহীর পদ্মা নদীতে পানির ধার দিয়ে হাটার সময় পানিতে পড়ে মাদ্রাসা ছাত্রী মোসাঃ মাইমুনা খাতুন(১৩) মৃত্যু হয়েছে। এই ঘটনায় অচেতন অবস্থায় লুবনা(১২) নামের আরেকজন শিক্ষার্থী বর্তমানে রামেক হাসপাতালের ১২ নং ওর্য়াডে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১৮ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহী নগরীর দরগাপাড়া মুক্তমঞ্চ এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে । মৃত মাইমুনা রাজশাহী জেলার চারঘাট থানার অনুপমপুর গ্রামের মোঃ ফজলুল হকের মেয়ে। মাইমুনা খাতুন রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন এলাকায় সোফফাই ই হাফেজিয়া মাদ্রাসার ছাএী ছিলেন।
নগরীর বোয়ালিয়া থানা পুলিশ জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর দরগাপাড়া মুক্তমঞ্চ এলাকায় নদীর ধারে মাদ্রাসার ৬ জন শিক্ষার্থী হাঁটতে যায়। এসময় পা ভেজাতে নদীতে নামলে মাইমুনা তলিয়ে যেতে থাকে। তাকে তিনজন বাঁচানোর চেষ্টা করলে তারাও নদীতে তলিয়ে যায়।পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করতে পারলেও মাইমুনা ডুবে যাওয়ায় তাকে পাওয়া যায়নি।

পরে খবর পেলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে আনুমানিক সকাল ১০ টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa