ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীতে লন্ড্রির আগুনে ৩ দোকান পুড়ে ছাই

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   ২৫৯ বার পঠিত
রাজশাহীতে লন্ড্রির আগুনে ৩ দোকান পুড়ে ছাই

রাজশাহী মহানগরীর বালিয়া মোড়ে মার্কেটে তিনটি দোকান আগুনে পুড়ে ছাই গেছে। বুধবার রাত ১১ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া মোড়ে মার্কেটে এ ঘটনা ঘটে। লন্ড্রির দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ।

আগুনে পুড়ে যাওয়া একটি দোকানের মালিকের ভাই আরিফুর ইসলাম আরিফ জানান, মার্কেটে সেলিনা বেগম নামের এক নারীর লন্ড্রির দোকান রয়েছে। রাত ১১ টার দিকে সেলিনা বেগম তার দোকানে স্ত্রী চার্জে দিয়ে বাড়ি চলে যায়। পরে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্রæত আগুন পাসের আরো দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় পাসের দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন বেড়ে যায়। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আগে। এরই মধ্যে তিন দোকানের কয়েক লাখ টাকার মামলা মাল পুড়ে যায়।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত। তবে কিভাবে আগুন লেগেছে এবং কি পরিমান ক্ষতি হয়েছে যা দমকল কর্মীরা খতিয়ে দেখছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa