ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীতে ডাবল মার্ডারে দুজনের ফাঁসি বহাল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   ৩১৮ বার পঠিত
রাজশাহীতে ডাবল মার্ডারে দুজনের ফাঁসি বহাল

রাজশাহী বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানীসহ দুইজনকে হত্যার ঘটনায় দুজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আর দুজনের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বুধবার এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
২০০০ সালের ১৬ জানুয়ারি সর্বহারা দলের সন্ত্রাসীরা ইউনিয়নের চেয়ারম্যানকে গলা কেটে হত্যা করেন। ওই সময় গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে প্রতিরোধ করতে গেলে আইয়ুব আলী নামে আরও একজনকে হত্যা করেন তারা।

ওই ঘটনায় ২০০৫ সালে বিচারিক আদালত ৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ২০১০ সালে হাইকোর্ট যাবজ্জীবন দণ্ড প্রাপ্তদের খালাস দিয়ে ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। এরপর আসামিরা আপিল করলে বুধবার এ রায় দেন আপিল বিভাগ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ জানান, ফারুক ও গফুর নামে দুজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সেতাব ও সামানের দণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এ ছাড়া মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে বিকাশ পলাতক ছিলেন। তিনি কখনো আপিল করেননি। আর মতিউর রহমান নামের আরেকজন আসামি মারা যায়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa