ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পাঁচবিবিতে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ঢেঁকি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   ৪০৬ বার পঠিত
পাঁচবিবিতে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ঢেঁকি

কালের বির্বতনে জয়পুরহাটের পাঁচবিবি থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি। এখন আর নবান্ন উৎসব,পৌষ পার্বন কিংবা বিষেয় কোন অনুষ্ঠানে ঢেঁকিতে আর ধান ও চাল ভানার শব্দ শুনা যায় না। বর্তমান গুড়ি কয়েক বাড়িতে ঢেঁকি দেখা যায়।অথচ এক সময় জয়পুরহাট জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রতিটি পরিবারেই ধান ভানাতে ঢেঁকির প্রচলন ছিল। সেই সময় পরিবারের নারীরা ধান, গম, ভুট্টা,চালসহ বিভিন্ন শষ্য ভাঙ্গার কাজ ঢেঁকিতেই করত। বিশেষ করে শবে-ই-বরাত, শবে-ই- কদর,ঈদ,পূজা,নবান্ন উৎসব পৌষ পার্বনসহ বিশেষ বিশেষ অনুষ্ঠানে পিঠা-পুলি খাওয়ার জন্য অধিকাংশ বাড়িতে ঢেঁকিতে আটা চালের আটা তৈরীতে ধুম পরে যেত। সে সময় গ্রামের বধূদের ধান ভানার গান আর ঢেঁকির ছন্দময় শব্দে চারিদিকে হৈ চৈ পরে যেত। বাড়িতে চলত জামাই মেয়ে আড্ডা। তাছাড়া সুদুর অতিতে এলাকার বড় কৃষকেরা আশে পাশের দারিদ্র নারীদের টাকা দিয়ে ঢেঁকিতে আটা ভাঙ্গিয়ে দিত। আবার দারিদ্র পরিবার ঢেঁকিতে চাল ভাঙ্গিয়ে হাটে বাজারে বিক্রয় করে জিবিকা নির্বাহ করত। আর ঢেঁকিতে ভাঙ্গা চাল খুব সুস্বাদু চালের খুব কদর ছিল।কিন্তু কালের বিবর্তনে ধান,গম,ভাঙ্গা যন্ত্রিক কলের আভির্ভাব হওয়াই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি আজ বিলপ্তির পথে । গ্রাম গঞ্জে এখনো দুই একটি বাড়িতে ঢেঁকি দেখা গেলেও অদুর ভবিষ্যতে ঢেঁকির প্রচলন থাকবে না বলে মনে করেন সচেতন মহল। এলাকার প্রবীন কয়েজন লোকের সঙ্গে কথা বললে ঢেঁকি বিষয়ে বলেন একসময় এই অঞ্চলে ঢেঁকিতে ধান ভানার ব্যাপক প্রচলন ছিল। বিভিন্ন উৎসবের সময় প্রতিটি বাড়িতে নতুন জামাই মেয়ে ও অথিতিদের উপস্থিতিতে বাড়ি ছিল কোলাহল পূর্ণ । গভীর রাতে ঢেঁকিতে ধান ভানার শব্দ শুনা যেত কিন্তু কালের বির্বতনে ও সময়ের চাহিদা অনুয়ায়ী আধুনিক যন্ত্রপাতি আর্বিভাব হওয়াই কালের গর্ভে ঢেঁকি হারিয়ে গেছে। তার পরেও সেই ঢেঁকির কদর জয়পুরহাটের পাঁচবিবির প্রত্যন্ত অঞ্চলে দুই একটি বাড়িতে এখনো দেখা যায়। তবে ঢেঁকি ছাটা চালের অমিষের যে আধিক্য ছিল যা যন্ত্রে ভাঙ্গা চালে তা আর পাওয়া যায় না।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa