ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

৮ দফা দাবীতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের রাজশাহীতে মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২   ৩৯৫ বার পঠিত
৮ দফা দাবীতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের রাজশাহীতে মানববন্ধন

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্নাঙ্গ উৎসব ভাতাপ্রদানসহ ৮ দফা দাবীতে রাজশাহীতে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন জেলা ও মহানগর শাখা। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচী পালন করে তারা। এসময় জেলা ও মহানগরের স্কুল কলেজের শতাধিক শিক্ষক ও শিক্ষিকা অংশগ্রহন করে। মানববন্ধনে শিক্ষকরা তাদের কম বেতনে মানবেতর জীবনের বর্ণনা করেন। স্কুল কলেজের গর্ভনিং বডি ও পরিচালনা পর্ষদে শিক্ষিত মানুষের অভাবে নানা বিধ সমস্যার কথা তুলে ধরেন ।

শিক্ষকরা বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষাকে এগিয়ে নিতে হবে আর এর প্রধান উপায় শিক্ষা খাতকে জাতীয়করন। একই সাথে শিক্ষকরা তাদের আর্থসামাজিক উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য দাবিগুলো পূরনে সরকারকে অনুরোধ জানান।

এর পাশাপাশি মুজিববর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের , গর্ভনিং বডি ও ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, শূন্য পদে ইনডেক্সধারী শিক্ষকদের বদলীর ব্যবস্থা কার্যকর করাসহ, আসন্ন ঈদের পূর্বেই পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবী করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa