ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

প্রেমের দাবিতে রাবি ‘প্রেম বঞ্চিতসংঘে’র বিক্ষোভ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২   ২৬৪ বার পঠিত
প্রেমের দাবিতে রাবি ‘প্রেম বঞ্চিতসংঘে’র বিক্ষোভ

‘তুমি কে আমি কে/বঞ্চিত বঞ্চিত/ কেউ পাবে তো কেউ পাবে না/ তা হবে না হবে না/ দেহ দিয়ে প্রেম নয় /মন দিয়ে প্রেম হয় এবং প্রেমের নামে প্রহসন/ চলবে না চলবে না।’ এমন সব অদ্ভুত গান দিয়ে প্রেমের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছে ‘প্রেমবঞ্চিত সংঘ’।

সোমবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে তাদের বিক্ষোভ শুরু হয়। সেখান থেকে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তারা সেখানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

প্রেমবঞ্চিত সংঘের নতুন কমিটির সাধারণ সম্পাদক ইহতাসানুল হক ইবনুর বলেন, ‘আমরা প্রেমের বিরোধী নই, আমরা প্রেমের সুষম বণ্টন চাই। প্রেমের নামে যারা ভণ্ডামি করে, একসঙ্গে একাধিক প্রেম করে, আমরা এর বিরোধী। আমরা মনে করি, প্রতিটি মানুষের জীবনে প্রেম-ভালোবাসা দরকার। প্রেম ভালোবাসা না থাকায় থাকায় অনেকেই হতাশায় ভুগছে। এই হতাশার কারণে অনেকেই আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমরা এসব বিষয়ের প্রতিকার চাই।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa