ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কাজিপুরের সিমান্তবাজার -সোনামূখী রাস্তার কাজ পুনরায় শুরু হওয়ায় জনমনে স্বস্থি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২   ২৫১ বার পঠিত
কাজিপুরের সিমান্তবাজার -সোনামূখী রাস্তার কাজ পুনরায় শুরু হওয়ায় জনমনে স্বস্থি

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বহুল আলোচিত কাজিপুরের সিমান্তবাজার -সোনামূখী রাস্তার কাজ পুনরায় শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্থি ফিরেছে। মাত্র ১ কিঃমিঃরাস্তার কাজ শেষ হলেই এলাকার বহুল প্রত্যাশিত রাস্তাটি দিয়ে যাতায়াতে হাজারো মানুষের ভোগান্তির অবসান ঘটবে।
কাজিপুর উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে,কাজিপুরের সিমান্ত বাজার থেকে সোনামুখীর হাজরাহাটি পর্যন্ত প্রায় সাড়ে ৮ কিঃ মিঃ রাস্তাটি বিগত প্রায় সাড়ে ৩ বছর আগে ডলি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শুরুকরে। কিন্ত নির্ধারিত সময়ের ৩ সাড়ে বছর অতিক্রান্ত হলেও ঠিকাদার কাজটি না করে ফেলে রাখে । এতে করে স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং যাতায়াতে সীমাহীন ভোগান্তি করতে হয়। এল জি ই ডি কাজিপুর অফিস থেকে কাজটি সম্পন্ন করার জন্য একাধিকবার তাগাদা দেয়ার পরেও সর্বশেষ বছরখানেক আগে ঠিকাদার গান্ধাইল ইউনিয়নের উদগাড়ি বাজার হতে একই ইউনিয়নের বরইতলা পর্যন্ত প্রায় ১ কিঃ মিঃ কাজ না করেই চলে যায়, ফলে স্থানীয়দের যাতায়াতে ভোগান্তি থেকেই যায়। এদিকে গত ১২ ফেব্রুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায় বাদবাকি কাজটি উপজেলা প্রকৌশলী অফিসের জোড়ালো ভূমিকায় আবার শুরু হয়েছে ।কাজিপুর উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বে) বাবলু মিয়া ঘটনা স্থলে গিয়ে কাজটি সম্পন্ন করতে করনীয় নির্ধারনে নানা পরামর্শ দেন। তিনি জানান, অবশিষ্ঠ ৫/৫ মিটার চওড়া ও ১ কিঃমিঃ দৈর্ঘ রাস্তা টুকুর জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৭৭ লক্ষ টাকা। মের্সাস ভাই বোন এম আর এন্টার প্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তাটির প্রাইমকোট কাজ শুরু করেছেন। আগামি সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে কাজটি সম্পন্ন হলে এলাকায় মানুষের যাতায়াতের সুবিধা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa