ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বগুড়ায় দুর্বৃত্তদের হাতে যুবক খুন!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২   ২৪৮ বার পঠিত
বগুড়ায় দুর্বৃত্তদের হাতে যুবক খুন!

বগুড়ায় তুহিন বাবু ওরফে কুইন(২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে শহরের নিশিন্দারা পূর্ব খাঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুইন ওই এলাকার শহিদুর রহমানের ছেলে। এ সময় রহিম (৩২) ও ঝন্টু (২৫) নামে আরও দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা।

ওসি সেলিম রেজা জানান, নিশিন্দারা পূর্বপাড়া এলাকায় একটি ব্যাডমিন্টন খেলার মাঠে স্থানীয় যুবকরা পিকনিকের আয়োজন করে। রাত ১১টার দিকে সেখানে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছিল। এমন সময় ১০-১৫ জনের একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে কুইনকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় তাকে উদ্ধার করতে গেলে রহিম ও ঝন্টু গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কুইনকে মৃত ঘোষণা করেন। এছাড়া এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa