ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীতে আন্তঃজেলা গরু চোরচক্রের ৩ সদস্য আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২   ২২৮ বার পঠিত
রাজশাহীতে আন্তঃজেলা গরু চোরচক্রের ৩ সদস্য আটক

রাজশাহী মহানগরীতে রাজশাহী আন্তঃ জেলার অভিনব কায়দায় সংঘবদ্ধ গরু চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা বিভাগের দামকুড়া থানা পুলিশ। এসময় আসামীদের কাছ থেকে গরু চুরির কাজে ব্যবহৃত ১ টি চাকু, প্রায় ২ কেজি দড়ি, ১ টি ত্রিপাল উদ্ধার হয় এবং একটি পিকআপ ভ্যান আটক করেন।

গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর কাটাখালী থানার ইমাদপুর গ্রামের মোঃ ফজলুর শেখের ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ চঞ্চল (২৪), শ্যামপুর পশ্চিমপাড়ার জাহিদ ওরফে জয়নালের ছেলে অভিযুক্ত মোঃ ইব্রাহিম বাবু(১৭) এবং সামসাদীপুর গ্রামের মোঃ আঃ রশিদ ওরফে বিশুর ছেলে মোঃ রায়হান আলী (২৬)।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১২ ফেব্রæয়ারি ২০২২ ( ১১ তারিখ দিবাগত) রাত দেড় টায় কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় দামকুড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহবুব আলমের নেতৃত্বে এসআই মোঃ সাহাদত আলী ও তার টিম টহল ডিউটি করছিলো। এসময় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়।

পরবর্তীতে দামকুড়া থানা পুলিশের ঐ টিম নতুন কসবা এলাকা হতে গরু চুরির প্রস্তুতিকালে আসামী  মোঃ ফয়সাল আহম্মেদ চঞ্চল, অভিযুক্ত মোঃ ইব্রাহিম বাবু ও মোঃ রায়হান আলীকে আটক করেন। এসময় আসামীদের কাছ থেকে গরু চুরির কাজে ব্যবহৃত ১ টি চাকু, প্রায় ২ কেজি দড়ি, ১ টি ত্রিপাল উদ্ধার হয় এবং একটি পিকআপ ভ্যান আটক করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা রাজশাহীর আন্তঃজেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য। রাজশাহী মহনগর সহ দেশের বিভিন্ন স্থানে পিকআপে করে গরু চুরি করে থাকে। গভীর রাতে গরু চুরি করে পিকআপে তুলে রশি দ্বারা গরুর পা বেঁধে বিশেষ কৌশলে ত্রিপাল দিয়ে ঢেকে গরু চুরি করে নিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীরা শাহমখদুম থানার একটি গরু চুরির ঘটনায় সন্দিগ্ধ আসামী হওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান এবং চুরি নির্মূল করার লক্ষে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa