ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীতে পৃথক অভিযানে ৪ ছিনতাইকারী আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২   ২৫৯ বার পঠিত
রাজশাহীতে পৃথক অভিযানে ৪ ছিনতাইকারী আটক

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে  ৪ ছিনতাইকারীকে আটক করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার হয়।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুরে গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ মমিনুল ইসলাম হৃদয় (২৪), বহরমপুর গ্রামের মোঃ নেকবরের ছেলে মোঃ আরিফ (২৩), তেরখাদিয়া ডাবতলা গ্রামের মোঃ কাবিলের ছেলে মোঃ কোরাইশিন কেরোশিন (২২) ও নতুন বিলসিমলা এলাকার মোঃ সিদ্দিকের ছেলে মোঃ সেলিম ওরফে মাইকেল (৩০)।

ঘটনা সূত্রে জানা যায়, মোঃ শরিফুল ইসলাম (৪৯) নামের এক ব্যক্তির বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে গত ৩০ জানুয়ারি ২০২২ রাত পৌনে ৮ টায় অটোরিক্সা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে লক্ষীপুরে বাসায় ফেরার পথে রাজপাড়া থানার লক্ষীপুর টিবি পুকুর বাইপাসে পৌছালে মোটর সাইকেলে তিনজন আরোহী তাকে পথরোধ করে। এর মধ্যে একজন চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা একটি মোবাইল ফোন, জাতীয় পরিচয় পত্র এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডসহ একটি ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীরা ছিনতাই করে পালানোর সময় শরিফুল ইসলামের মেয়ে দেখেন, তাদের  মোটরসাইকেলের পিছনে রাজ মেট্রো-ল ১১-৬৩১০ লেখা আছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
মামলা রুজু পরবর্তীতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় রাজপাড়া থানা পুলিশের একটি বিশেষ টিম আসামীদের নাম ঠিকানা সনাক্তপূর্বক গ্রেফতারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে গতকাল ১১ ফেব্রুয়ারি ৯ টায় আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহকারি পুলিশ কমিশনার জনাব উৎপল কুমার চৌধুরী পিপিএম ও তাঁর দলের দেয়া তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ মাইদুল ইসলামের নেতৃত্বে এসআই কাজল কুমার নন্দী, এসআই মাহফুজুল ইসলাম ও তাদের টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার বুলনপুর হাইটেক পার্কের সামনে হতে আসামী মোঃ মমিনুল ইসলাম হৃদয় ও মোঃ আরিফকে গ্রেফতার করেন। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন, জাতীয় পরিচয় পত্র, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সহ আরো ৩ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল  ফোন উদ্ধার হয় এবংআসামীদের ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যমতে আজ ১২ ফেব্রুয়ারি  (১১ তারিখ দিবাগত) রাত দেড় টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তেরখাদিয়া ডাবতলা এলাকা হতে অপর আসামী মোঃ কোরাইশিনকে ছিনতাই করা দুইটি মোবাইল ফোন ও একটি চাকুসহ গ্রেফতার করেন।
রাজপাড়া থানা পুলিশের অপর একটি টিম আজ ১২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার আসামী মোঃ সেলিম ওরফে মাইকেল (৩০)কে নতুন বিলসিমলা এলাকা হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa