
সিরাজগঞ্জের কাজিপুরে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ তিন মাদক কারবারি কে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। আটকৃতরা হলো ধুনট উপজেলার বেলকুচি গ্রামের মৃত নবির উদ্দিনের পুত্র আবু তাহের শেখ ( ৬৫), কাজিপুর উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের বিঞ্চপদ সরকারের পুত্র শ্রী বিদ্যুৎ কুমার সরকার(৩৫), একই গ্রামের শ্রী খুটু হালদারের পুত্র শ্রী দয়াল হালদার(৩০)
( ১১ফেব্রুয়ারী) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে সোনামুখি ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়া গ্রামের জনৈক নুরু মন্ডলের পুত্র এরশাদের এর বসতবাড়ির পূর্ব পাশে আমবাগান হতে তাদের কে গাঁজা সহ গ্রেফতার করে।এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত জানানগ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় মামলা রুজু করে অদ্য ইং ১২/০২/২০২২ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।মাদকবিরোধী অভিযান চলমান আছে।
