
কাজিপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বালুবাহী ট্রাক চাপায় এক রমনীর এক পা দ্বিখণ্ডিত হয়েছে। ১১ ফ্রেবুয়ারি সকাল সোয়া এগারোটা দিকে উপজেলার আলমপুর চৌরাস্তা সোহনা মটর সাইকেল গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। আহত রমনীর নাম রুনা, সে উপজেলার আলমপুরের আবু কাউসার রিপনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান আলমপুর চৌরাস্তা সোহানা মটর সাইকেল মেকারের দোকানের সামনে বালুবাহী একটি ট্রাক যাহার নম্বর- ঢাকা মেট্রো ট ২০-৭৭২৪ সকাল-১১.১৫ ঘটিকায় পথচারী রুনা খাতুন কে দ্রুতগতিতে চাপা দিলে ভিকটিমের ডান পা গোড়ালী থেকে আলাদা হয়ে যায়।অবস্থা বেগতিক দেখে ট্রাক ড্রাইভার রাস্তার পাশে ট্রাকটি রেখে পালিয়ে যায়।স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রিফার্ড করেন।বর্তমান ভিকটিম ঢাকায় চিকিৎসারত অবস্থায় আছে ।এ বিষয়ে কাজিপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, দুর্ঘটনা বিষয়টি জেনেছি, এখন পর্যন্ত কেউ এসে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেননি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
