ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার ​যশোরে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: সহযোগী রায়হান নোয়াখালী থেকে পলাতক কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে আন্তছরা খালে: পরিদর্শনে এমপি নুরুল আমিন জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান প্রাইভেটকার ফেলে পালালো মাদক কারবারি: ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

নড়াইলে ছাত্রী ধর্ষণে শিক্ষকের যাবজ্জীবন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২   ২৭২ বার পঠিত
নড়াইলে ছাত্রী ধর্ষণে শিক্ষকের যাবজ্জীবন

নড়াইলে ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ের পৃথক দুটি ধারায় তাকে আরও আট বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো. মাহরুফ হোসাইন এ আদেশ দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ১৪ অক্টোবরসহ বিভিন্ন সময় প্রাইভেট পড়ানোর সময় স্কুলছাত্রীকে ধর্ষণ করে সে দৃশ্য কৌশলে ধারণ করেন আশরাফুজ্জমান রানা। সে সময় নির্যাতিতা ভয় ও লজ্জায় সবকিছু গোপন করে। পরে মেয়েটির বিয়ে ঠিক হলে রানা বরপক্ষকে তার কাছে থাকা আপত্তিকর ছবি ও ভিডিও দেখান। বিষয়টি জানাজানি হলে নির্যাতিতার বাবা বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলায় গ্রেফতার রানা আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দী দেন। পরে মামলার তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। মামলায় ১০ জনের সাক্ষগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের দুটি ধারার একটিতে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড অপর একটি ধারায় তিনবছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa