ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মাদ্রাসা ছাত্রীকে যৌননির্যাতন, সাতজনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২   ২৫৮ বার পঠিত
মাদ্রাসা ছাত্রীকে যৌননির্যাতন, সাতজনের বিরুদ্ধে মামলা

ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌননিপীড়ন করার অভিযোগে আকাশ মন্ডলসহ সাত বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদমদীঘি থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার কাশিমালা গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে আকাশ মন্ডল (২২), মাহাবুব হোসেনের ছেলে মিদুল (২১), ওয়াহেদ আলীর ছেলে রাকিব (২২), কালাম হোসেনের ছেলে মিলন (২১), সোহাগ প্রামানিকের ছেলে সাকিল (২২), শহিদ প্রমানিকের ছেলে হৃদয় (২০) ও ওয়ায়েশকুরুনীর ছেলে আতিক (২৩)।

আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের বাদির মেয়ে পাশের রামপুরা ঈদগাহ দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী। সে বিদ্যালয়ে যাওয়া আসার পথে বিবাদী একই গ্রামের আকাশ মন্ডল দীর্ঘদিন যাবত কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিল।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টায় ওই ছাত্রী মাদ্রাসার গেটের সামনে পৌঁছালে আকাশ মন্ডল ও তার সহযোগীরা পথরোধ করে কুপ্রস্তাব দেয়। উত্ত্যক্ত, টানা হেচরা ও যৌননিপীড়ন করে তুলে নিয়ে যাবার চেষ্টা করলে ওই ছাত্রী চিৎকার করেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দোলোয়ার হোসেন এগিয়ে আসলে বখাটেরা তাকে মারপিট করার চেষ্টা করে। সভাপতি ৯৯৯ নম্বরে ফোন করায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছিলে বখাটেরা পালিয়ে যায়। এরপর ছাত্রী তার বাড়ি গেলে বখাটেরা মোবাইল ফোনে মামলা করলে জীবন নাশের হুমকি প্রদান করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa