ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সমকাল পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ডা: বুলবুল আর নেই

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২   ৩০৫ বার পঠিত
সমকাল পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ডা: বুলবুল আর নেই

দৈনিক সমকালের রাজশাহী অফিসের প্রথম ব্যুরো প্রধান ডা: মোজাহার হোসেন বুলবুল (বুলবুল হোসেন) আর নেই। ক্যান্সার আক্রান্ত হয়ে আজ মঙ্গবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল এবং পরবর্তীতে যায় যায় দিনের রাজশাহী ব্যুরো অফিসের প্রথম ব্যুরো প্রধান ছিলেন। একই সময়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবেও কর্মরত ছিলেন।

বুলবুল হোসেনের ভাগ্নে পাখি গবেষক ও পর্যটক অনু তারেক জানান, বুধবার ভোরে তিনি ঢাকায় মারা যান। ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে ছিলেন। মৃত্যুর আগে তিনি সেন্ট্রাল হাসপাতালে ডেপুটি ডাইরেক্টর হিসাবে কর্মরত ছিলেন। তার আগে সিভিল সার্জন হিসেবে নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জের দায়িত্ব পালন করেছিলেন। এরও আগে ডাক্তার হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ এবং নওগাঁর বিভিন্ন জাযগায় কর্মরত ছিলেন।

ঢাকার গ্রীনরোডের সেন্ট্রাল হাসপাতালে সকাল ১০টায় এবং বাদ আসর রাজশাহীর উপশহরের নূর মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে রাজশাহীর হেঁতেমখা গোরস্থানে তাকে দাফন সম্পন্ন হবে।

উল্লেখ্য, নবম শ্রেণীতে অধ্যায়নের সময় তিনি সাংবাদিক হিসেবে রাজশাহীর দৈনিক বার্তায় যোগদান করেন। পরবর্তীতে তিনি দৈনিক যুগান্তর, সমকাল ও যায়যায়দিনের রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa