ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার ​যশোরে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: সহযোগী রায়হান নোয়াখালী থেকে পলাতক কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে আন্তছরা খালে: পরিদর্শনে এমপি নুরুল আমিন জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান প্রাইভেটকার ফেলে পালালো মাদক কারবারি: ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

কুষ্টিয়া পদ্মা নদী থেকে অবৈধ বালি উত্তোলনে হুমকিতে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২   ২৯৮ বার পঠিত
কুষ্টিয়া পদ্মা নদী থেকে অবৈধ বালি উত্তোলনে হুমকিতে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক

কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া রানাখড়িয়া এলাকার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, পদ্মা নদীর পাড় কেটে ফিলিং বালি উত্তোলন করে ড্রাম ট্রাক ও টলিতে করে বিক্রয় করছে খোকন নামের এক প্রভাবশালী ব্যাক্তি। এই বালি উত্তোলনের কারনে নদী ভাঙন তীব্র হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার একর আবাদি জমি, বাড়ি ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর একশ গজ ভাঙলে নদী গর্ভে বিলীন হতে পারে কুষ্টিয়া-ঈশ্বরদী মহা সড়ক। এ বিষয়ে বালি উত্তোলনের সময় কেউ কোন স্লিপ দেখাতে রাজি হননি।

স্থানীয়রা জানান, এই বালি উত্তোলন করছে শহরের প্রভাবশালী ব্যবসায়ী খোকন। তবে সেখান থেকে ঝিনুক বালি মহাল নামের প্রতিষ্ঠানের প্রোপাইটর লিটন বলেন, এই বালি উত্তোলনের বিষয়ে খোকন কিছু জানেন না। আমি এই বালি মহালের মালিক। খোকন আমার ভাইরা। এবিষয়ে নিউজ প্রকাশ না করার অনুরোধ জানান তিনি।

এবিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল কাদের এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি সম্পর্কে তেমনটি অবগত নই। তবে বিষয়টি সত্য হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa