ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রামেক হাসপাতালে করোনায় আরও দুজনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২   ২৪৯ বার পঠিত
রামেক হাসপাতালে করোনায় আরও দুজনের মৃত্যু

রামেক হাসপাতালে প্রাণঘাতি করোনা সংক্রমণে আরও ২ জনে মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালের আইসিইউ ও ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে মারা গেছেন। তারা দুজনই পুরুষ। একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৬৩ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৭০ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী।

বর্তমানে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৮ জন, নাটোরের ৬ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার একজন এবং ঝিনাইদহের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ৫৬টিতে। একই দিনে রামেক ল্যাবে রাজশাহী জেলার ২৯৫টি নমুনা পরীক্ষায় ৬০টিতে করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ১৬ শতাংশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa