ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীতে নাশকতা মামলার শিবিরের ৩ সদস্য আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২   ৩০৬ বার পঠিত
রাজশাহীতে নাশকতা মামলার শিবিরের ৩ সদস্য আটক

রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া মডেল থানার নাশকতা মামলার আসামী শিবিরের ৩ সদস্যকে আটক করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড় দাদপুর গ্রামের মোঃ জিল্লুর রহমানের ছেলে মোঃ শিহাব সুমন (১৯), শিবগঞ্জ থানার মোঃ এনামুল হকের ছেলে মোঃ ইউসুফ আলী (২০) ও ঠাকুরগাঁও জেলার রাণী শংকৈল থানার চেংমারী গ্রামের মোঃ আতাউরর রহমানের ছেলে মোঃ আল মামুন (১৯)। তারা সকলেই বোয়ালিয়া থানার হেতেম খাঁ এলাকা হতে পড়াশুনা করতো।

ঘটনা সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর ২০২১ বোয়ালিয়া মডেল থানা পুলিশ কয়েরদাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে ৩ জন জামায়াত শিবিরের কর্মীকে বিভিন্ন রেকর্ডপত্র, জিহাদি বই, ব্যানার, ক্যাশ রেজিস্টার ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করলেও ১০-১২ জন পালিয়ে যায়। ঐ সময় তারা সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের প্ররোচনা, ষড়যন্ত্র ও জুম মিটিং করছিলো। তখন হতে পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছিলো বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

পরবর্তীতে আজ ৬ ফেব্রæয়ারি ২০২২ দুপুর দেড় টায় সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মীর মুহসীন মাসুদ রানার সার্বিক দিক নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাজহারুল ইসলামের নেতৃতে এসআই মোঃ মিজানুর রহমান সরকার ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেতেম খাঁ এলাকা হতে উক্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে শিবির কর্মী মোঃ শিহাব সুমন, মোঃ ইউসুফ আলী ও মোঃ আল মামুন রুপসকে গ্রেফতার করেন।
জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা জানায়, তারা শিবিরে সক্রিয় সদস্য। গত ১১ সেপ্টেম্বর ২০২১ বোয়ালিয়া মডেল থানার কয়েরদাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ীতে তারা ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে জুম মিটিং করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও সকল প্রকার নাশকতামূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa