ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কাজিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি জয়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২   ২৬৭ বার পঠিত
কাজিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি জয়

কয়েকদিন ধরে ঘণ কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রচন্ড শীত বইছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায়। শীতবস্ত্রের অভাবে পৌষ ও মাঘের এই শীতে অনেকটাই যবুথুবু হয়ে পড়েছে এলাকার অসহায়, গরীব, ছিন্নমুল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো। কনকণে শীতে অনেক অসহায় পরিবারই কম্বল আর শীতবস্ত্রের অভাবে নির্ঘুম রাত কাটাচ্ছে। এমনি মুহুর্তে শীতবস্ত্র কম্বল নিয়ে অসহায়, গরীবদের পাশে দাঁড়ালেন কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার।

শনিবার ৫ ফেব্রুয়ারি রাত আটটায় উপজেলার পাইকরতলী মোড়ে তিন শতাধিক অসহায় পরিবারের হাতে কম্বল তুলে দেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। শরীরে কম্বল জড়িয়ে আনন্দ অশ্রু ঝরিয়েছেন অনেকেই। কম্বল পাওয়ার পর দাতাদের দোয়া ও আর্শীবাদ করলেন এসব শীতার্ত অসহায় মানুষগুলো। শীতার্তরা হাতে কম্বল পেয়ে খুশিতে হলেন আত্মহারা।

কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের এক নম্বর ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, কাজিপুর ইউপি চেয়ারম্যান টি এম আতিকুর রহমান নান্নু, নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শওকত আকবর, কাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, ইউপি সদস্য টি এম জাহিদুল ইসলাম শামিম, মিলন সরকার প্রমুখ।অনুষ্ঠান টি পরিচালনা করেন কাজিপুর সদর ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ রানা ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa