ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাগমারার সৈয়দপুরে অগ্নিকান্ডে দুটি পান বরজ পুড়ে ভষ্মিভূত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২   ২৯৫ বার পঠিত
বাগমারার সৈয়দপুরে অগ্নিকান্ডে দুটি পান বরজ পুড়ে ভষ্মিভূত

রাজশাহীর বাগমারায় অগ্নিকান্ডে দুই কৃষকের পান বরজ পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। ঘটনাটি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে পান বরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানাগেছে। ওই আগুনে সৈয়দপুর গ্রামের পানচাষী আলেফ সরকার এবং আলাউদ্দিনের পান বরজ পুড়ে গেছে। এতে দুই কৃষকের প্রায় ৬ পোন পান বরজ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পাকা রাস্তার পাশে পান বরজ হওয়ায় ওই রাস্তায় চলাচলকারী লোকজন প্রথমে আগুন দেখতে পান। পরে লোকজন পানচাষী কৃষক আলেফ সরকার এবং আলাউদ্দিনের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পান বরজের সাজ সহ সমস্ত পান পুড়ে গেছে। যার আনুমানিক ক্ষতি ৬ লাখ টাকা।

পান বরজের মালিক আলেফ সরকার বলেন, পান বরজে প্রচুর পান ছিল। সন্ধ্যায় পান বরজ থেকে বাড়িতে যায়। রাতে লোকজনের খবর পেয়ে এসে দেখি পান বরজে আগুন জ্বলছে। সেই আগুন মহুর্তের মধ্যেই পাশে থাকা আলাউদ্দীনের পান বরজেও ছড়িয়ে পড়ে। চোখের সামনে পান বরজ পুড়ে ভষ্মিভূত হয়ে গেল। দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কি কারনে আগুণের সূত্রপাত সেটা আমার জানানেই। খবর পেয়ে পুড়ে যাওয়া পান বরজ পরিদর্শন করেন শুভডাঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, আগুনে পান বরজ পুড়ে ভষ্মিভূত হওয়ার বিষয়টা শুনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa