ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার ​যশোরে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: সহযোগী রায়হান নোয়াখালী থেকে পলাতক কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে আন্তছরা খালে: পরিদর্শনে এমপি নুরুল আমিন জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান প্রাইভেটকার ফেলে পালালো মাদক কারবারি: ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

নড়াইলে কর্তব্যরত ও অবসরে যাওয়ার পর মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দোয়া মাহফিল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২   ২৬৫ বার পঠিত
নড়াইলে কর্তব্যরত ও অবসরে যাওয়ার পর মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দোয়া মাহফিল

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) অনুপ্রেরণায় জেলা পুলিশের আয়োজনে কর্তব্যরত অবস্থায় মৃত্যু বরণকারী উপ-পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম সহ বাংলাদেশের যে সকল পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় এবং অবসরে যাওয়ার পর মৃত্যুবরণ করেছেন তাদের সকলের মাগফিরাতের উদ্দেশ্যে সোমবার (৩১ জানুয়ারি) পুলিশ লাইনস্ জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আমরা অনেক সৎ, দক্ষ ও নিষ্ঠাবান পুলিশ সদস্যকে হারিয়েছি। এ সময় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় এবং অবসরে যাওয়ার পর মৃত্যুবরণকারী সকল পুলিশ সদস্যদের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের সার্বিক মঙ্গল কামনা করে সমবেদনা প্রকাশ করেন। এ সময় এস, এম,কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর), মীর শরিফুল হক, ডিআইও(১), জেলা বিশেষ শাখা, মোঃ শওকত কবীর, অফিসার ইনচার্জ, নড়াইল সদর থানা, শিমুল কুমার দাস (ওসি ডিবি), জেলা গোয়েন্দা শাখা, নড়াইল সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa